বর্তমানে বাংলাদেশের যেকোনো প্রান্তে নির্দিষ্ট পণ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।
অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ/ কুরিয়ার চার্জ প্রযোজ্য।
ঢাকা/গাজীপুর/রংপুর/চট্টগ্রাম/খুলনা শহরে আমাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি, এছাড়াও অন্যন্য শহরগুলোতে আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি সম্পন্ন করে থাকি।
কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের মূল্যের সম্পূর্ণ অথবা আংশিক মূল্য বিকাশ, ব্যাংকট্রান্সফার অথবা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে এডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।
ঢাকা/গাজীপুর/রংপুর/চট্টগ্রাম/খুলনা শহরে পণ্যের মূল্য ২০,০০০ টাকার উপরে হয়ে থাকলে পণ্যের আংশিক মূল্য পরিশোধ করতে হতে পারে।
কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের সম্পূর্ণ কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
যে সকল এলাকায় ডেলিভারি ভ্যান প্রবেশের জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়, সেই চার্জটি গ্রাহককে বহন করতে হবে। বারিধারা ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস ইত্যাদি এলাকায় প্রবেশের জন্য ভ্যানের আলাদা ফি নেওয়া হয়, যা গ্রাহকের বিলের সাথে যোগ হবে।
বর্তমানে অনলাইন অর্ডারে ডেলিভারির ক্ষেত্রে সময় ১ থেকে ৩ দিন অথবা তারও বেশি লাগতে পারে।
পেমেন্ট কনফার্মেশনের এসএমএস পাবার পর ৩ দিনের মধ্যে ক্রেতাকে পেমেন্ট করতে হবে। এর পর পেমেন্ট করলে পণ্য স্টক শেষ হয়ে যেতে পারে অথবা মূল্য পরিবর্তিত হতে পারে।
অর্ডারক্রীত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন অথবা মূল্য রিফান্ড করা হবে।
নির্দিষ্ট ফ্ল্যাট এ গিয়ে ডেলিভারি সাময়িক বন্ধ রাখা হয়েছে। ক্রেতাকে বিল্ডিং এর মেইন গেট থেকে পণ্য রিসিভ করতে হবে।
শুধুমাত্র পণ্য স্টকে থাকলে এক্সপ্রেস ডেলিভারিতে অর্ডার গ্রহণ করা হয়।
ডেলিভারি চার্জ নির্ধারিত হবে পণ্যের আকার ও ওজন অনুসারে।
এক্সপ্রেস ডেলিভারি শুধুমাত্র সেদিনই কার্যকর হবে, যদি দুপুর ১১টার আগে অর্ডার কনফার্ম করা হয়।
দুপুর ১১টার আগে কনফার্ম হলে সেই দিনেই পণ্য ডেলিভারি করা হবে।
বড় বা ভারী পণ্য হলে কিছু ক্ষেত্রে সময় পরিবর্তন হতে পারে, এ বিষয়ে আমাদের এজেন্ট আপনাকে কল করে জানিয়ে দেবেন।
যদি দুপুর ১১টার পরে এক্সপ্রেস ডেলিভারি কনফার্ম করা হয়, তাহলে তা পরবর্তী কর্মদিবসে ডেলিভারি করা হবে।
কুরিয়ার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে, অর্ডার কনফার্ম হওয়ার ২৪ কর্মঘণ্টার মধ্যে পণ্য কুরিয়ারে হস্তান্তর করা হবে।
এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে কোনো প্রকার ফ্রি ডেলিভারি অফার প্রযোজ্য নয়।
এক্সপ্রেস ডেলিভারির সময়সীমা হলো অর্ডার কনফার্মের পর থেকে ২৪ কর্মঘণ্টার মধ্যে অর্ডার প্রসেসিং শেষ করা হয়। যদি কোনো কারণে ২৪ কর্মঘণ্টার বেশি সময় লাগে, তাহলে কাস্টমার শুধুমাত্র রেগুলার ডেলিভারি চার্জ প্রদান করবেন — এক্সপ্রেস চার্জ প্রযোজ্য হবে না (শর্ত প্রযোজ্য)।