Home / Blog / CCTV সেক্টরে নতুন প্রতারণা সম্পর্কে সতর্...

CCTV সেক্টরে নতুন প্রতারণা সম্পর্কে সতর্কতা ⚠️

16 Apr 2026   |   👁 208 Views
CCTV সেক্টরে নতুন প্রতারণা সম্পর্কে সতর্কতা ⚠️

CCTV সেক্টরে নতুন প্রতারণা সম্পর্কে সতর্কতা ⚠️

বর্তমানে CCTV সেক্টরে একটি নতুন ধরনের প্রতারণা লক্ষ্য করা যাচ্ছে। প্রতারকরা প্রথমে কাজের অর্ডার দেয়, এরপর প্রোডাক্ট সাইটে নিয়ে গিয়ে বিভিন্ন কৌশলে প্রোডাক্ট রেখে দিতে বাধ্য করে। পরবর্তীতে তারা যোগাযোগ বন্ধ করে দেয় এবং আর খুঁজে পাওয়া যায় না।

অনেক ক্ষেত্রে তারা অনলাইনে বা সরাসরি দোকানে এসে অর্ডার করে, কিন্তু কোনো ধরনের অগ্রিম (Advance) প্রদান করে না। এরপর সেটআপ বা ডেলিভারির অজুহাতে প্রতারণা করে।

👉 করণীয়:

অপরিচিত কাস্টমারের ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ টাকা অগ্রিম গ্রহণ করুন

পেমেন্ট ছাড়া কোনো অবস্থাতেই প্রোডাক্ট ডেলিভারি বা সেটআপ কাজ করবেন না

কাস্টমারের পরিচয় ও ঠিকানা যাচাই করুন

সাইটে কাজ পাঠানোর আগে সবকিছু নিশ্চিত করুন

সন্দেহজনক লেনদেন হলে এড়িয়ে চলুন

📍 তথ্য অনুযায়ী, কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায় 6 মাসে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত আত্মসাৎ হয়েছে।

সচেতন থাকুন, নিরাপদ থাকুন। অন্যদেরও সতর্ক করুন।

0